জনতার অনলাইন প্রেস ক্লাব
চিত্র বিচিত্র

চিত্র বিচিত্র

হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা

হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা
হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে সাদা বকড়ির। জলাশয়, খাল-বিল, নদীর পাড় ও ফসলি জমির আশপাশে দলবেঁধে বিচরণ করছে এসব সাদা পাখি। মাঠে-ঘাটে সাদা বকড়ির এমন আনাগোনা প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মুগ্ধ করছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার বিভিন্ন এলাকার উন্মুক্ত মাঠ, জলাশয় ও সবুজ প্রকৃতির পরিবেশে এসব পাখিকে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে দেখা যায়। বিশেষ করে নীমতলী এলাকায় দলবেঁধে সাদা বকড়ির বিচরণ স্থানীয়দের নজর কেড়েছে। সকাল ও বিকেলে এসব পাখির উপস্থিতি বেশি চোখে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে অনেক সাদা বকড়ি মাঠে কিংবা জলাশয়ের পাশে বিচরণ করলে দেখতে বেশ মনোরম লাগে। প্রকৃতির এমন দৃশ্য এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তবে পাখিগুলো যেন কেউ শিকার বা বিরক্ত করতে না পারে, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

পরিবেশসংশ্লিষ্টদের মতে, পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, নির্বিচারে শিকার বন্ধ করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে পাখি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে সাদা বকড়ির। জলাশয়, খাল-বিল, নদীর পাড় ও ফসলি জমির আশপাশে দলবেঁধে বিচরণ করছে এসব সাদা পাখি। মাঠে-ঘাটে সাদা বকড়ির এমন আনাগোনা প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মুগ্ধ করছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার বিভিন্ন এলাকার উন্মুক্ত মাঠ, জলাশয় ও সবুজ প্রকৃতির পরিবেশে এসব পাখিকে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে দেখা যায়। বিশেষ করে নীমতলী এলাকায় দলবেঁধে সাদা বকড়ির বিচরণ স্থানীয়দের নজর কেড়েছে। সকাল ও বিকেলে এসব পাখির উপস্থিতি বেশি চোখে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে অনেক সাদা বকড়ি মাঠে কিংবা জলাশয়ের পাশে বিচরণ করলে দেখতে বেশ মনোরম লাগে। প্রকৃতির এমন দৃশ্য এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তবে পাখিগুলো যেন কেউ শিকার বা বিরক্ত করতে না পারে, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।পরিবেশসংশ্লিষ্টদের মতে, পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, নির্বিচারে শিকার বন্ধ করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে পাখি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা
0:00 0:00
1.0x