মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেন্সিডিলজাতীয় ১০০ বোতল WINCEREX-সহ জিহাদ শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন সিপাহীপাড়া চৌরাস্তা মোড় সংলগ্ন আমজাদ মিল্কির ফলের দোকানের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় জিহাদ শেখ (২৫), পিতা- শফিকুল ইসলাম লিটন শেখ, সাং- যাদবপুর পশ্চিমপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে ১০০ বোতল ফেন্সিডিলজাতীয় WINCEREX-সহ আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে চলমান এ অভিযান আরও জোরদার করা হবে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত