জনতার অনলাইন প্রেস ক্লাব

মানবিক সাহায্যের আবেদন তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় পরিবার, দেশবাসীর সহযোগিতা কামনা

মানবিক সাহায্যের আবেদন তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় পরিবার, দেশবাসীর সহযোগিতা কামনা

মানবিক সাহায্যের আবেদন তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় পরিবার, দেশবাসীর সহযোগিতা কামনা

মানবিক সাহায্যের আবেদন

তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় পরিবার, দেশবাসীর সহযোগিতা কামনা

দিনাজপুরের চিরিরবন্দরে তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় মা-বাবা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ভ্যানচালক মোঃ বেলাল হোসেন। সামান্য ভ্যান চালিয়ে যা উপার্জন করেন, তা দিয়ে সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে তাঁর তিন ছেলে চলাফেরা করতে পারে না, এমনকি কথাও বলতে পারে না।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মোঃ বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মোছাঃ শাহানাজ পারভীনের তিন ছেলে—মোঃ সোহেল রানা (১৮), মোঃ শামিম (১৩) ও মোঃ আরিফুর ইসলাম। তিন সন্তানই শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা ও কথা বলতে অক্ষম।

তিন সন্তানকে নিয়ে মা মোছাঃ শাহানাজ পারভীনের জীবন কাটছে গভীর দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে। সন্তানদের দেখাশোনা, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে তাঁকে। অন্যদিকে ভ্যান চালিয়ে সামান্য আয় করা বাবা বেলাল হোসেনের পক্ষে পরিবারের সব চাহিদা পূরণ করা অত্যন্ত কঠিন।

দেশবাসীর কাছে মানবিক সাহায্যের আবেদন

তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় মা মোছাঃ শাহানাজ পারভীন দেশবাসী, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন, প্রবাসী ভাই-বোন ও দানশীল মানুষের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।

আপনাদের সামান্য সহযোগিতাও এই অসহায় পরিবারের জন্য হতে পারে বেঁচে থাকার নতুন আশার আলো। আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। পাশে দাঁড়াই তিন প্রতিবন্ধী সন্তানের অসহায় মা-বাবার।

মানবিক সহায়তায় এগিয়ে আসুন। আপনার সহযোগিতাই পারে এই পরিবারের মুখে হাসি ফোটাতে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


মানবিক সাহায্যের আবেদন তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় পরিবার, দেশবাসীর সহযোগিতা কামনা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
মানবিক সাহায্যের আবেদনতিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় পরিবার, দেশবাসীর সহযোগিতা কামনাদিনাজপুরের চিরিরবন্দরে তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় মা-বাবা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ভ্যানচালক মোঃ বেলাল হোসেন। সামান্য ভ্যান চালিয়ে যা উপার্জন করেন, তা দিয়ে সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে তাঁর তিন ছেলে চলাফেরা করতে পারে না, এমনকি কথাও বলতে পারে না।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মোঃ বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মোছাঃ শাহানাজ পারভীনের তিন ছেলে—মোঃ সোহেল রানা (১৮), মোঃ শামিম (১৩) ও মোঃ আরিফুর ইসলাম। তিন সন্তানই শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা ও কথা বলতে অক্ষম।তিন সন্তানকে নিয়ে মা মোছাঃ শাহানাজ পারভীনের জীবন কাটছে গভীর দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে। সন্তানদের দেখাশোনা, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে তাঁকে। অন্যদিকে ভ্যান চালিয়ে সামান্য আয় করা বাবা বেলাল হোসেনের পক্ষে পরিবারের সব চাহিদা পূরণ করা অত্যন্ত কঠিন।দেশবাসীর কাছে মানবিক সাহায্যের আবেদনতিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় মা মোছাঃ শাহানাজ পারভীন দেশবাসী, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন, প্রবাসী ভাই-বোন ও দানশীল মানুষের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।আপনাদের সামান্য সহযোগিতাও এই অসহায় পরিবারের জন্য হতে পারে বেঁচে থাকার নতুন আশার আলো। আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। পাশে দাঁড়াই তিন প্রতিবন্ধী সন্তানের অসহায় মা-বাবার। মানবিক সহায়তায় এগিয়ে আসুন। আপনার সহযোগিতাই পারে এই পরিবারের মুখে হাসি ফোটাতে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মানবিক সাহায্যের আবেদন তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় পরিবার, দেশবাসীর সহযোগিতা কামনা
0:00 0:00
1.0x