জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

আশুলিয়ায় ইয়াবা ও দেশি মদসহ আটক দিপু, উদ্ধার ২০৯ পিস ইয়াবা

আশুলিয়ায় ইয়াবা ও দেশি মদসহ আটক দিপু, উদ্ধার ২০৯ পিস ইয়াবা

ঢাকার সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ১১ লিটার দেশি মদসহ দিপু নামের এক ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দিপুকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ১১ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দিপু দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আশুলিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

 বাংলা পোস্ট মুন্সিগঞ্জ জেলা 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


আশুলিয়ায় ইয়াবা ও দেশি মদসহ আটক দিপু, উদ্ধার ২০৯ পিস ইয়াবা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
ঢাকার সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ১১ লিটার দেশি মদসহ দিপু নামের এক ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দিপুকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ১১ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দিপু দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানা গেছে।আশুলিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। বাংলা পোস্ট মুন্সিগঞ্জ জেলা 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আশুলিয়ায় ইয়াবা ও দেশি মদসহ আটক দিপু, উদ্ধার ২০৯ পিস ইয়াবা
0:00 0:00
1.0x