জনতার অনলাইন প্রেস ক্লাব

অসহায় দুই বোনের মানবেতর জীবন ষাপন

অসহায় দুই বোনের মানবেতর জীবনযাপন।

অসহায় দুই বোনের মানবেতর জীবনযাপন।

স্বামীহারা দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবন, ঝড়ে উড়ে গেছে ঘরের টিন

উপজেলা প্রতিনিধি, মনিরামপুর, যশোর। 

যশোরের মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের স্বামীহারা দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবন কাটছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও এখন অনিরাপদ। ছয় মাস আগে ঝড়ে উড়ে গেছে বসতঘরের টিনের চাল। এরপর থেকে ভাঙাচোরা ঘরেই অনেক কষ্টে মানবেতর  দিন কাটছে তাঁদের। নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার ও সুপেয় পানির জন্য একটি টিউবওয়েল। বয়সের ভারে নুয়ে পড়া দুই বোনের জীবনে যেন দুঃখ-কষ্টই নিত্যসঙ্গী।অসহায় এই দুই বোন হলেন খাদিজা খাতুন ও শহরবানু। খাদিজা খাতুনের স্বামী ইয়াছিন সরদার প্রায় ১০ বছর আগে মারা গেছেন। অন্যদিকে শহরবানুর স্বামী আবুল হোসেন মারা গেছেন প্রায় ৪০ বছর আগে। স্বামী হারানোর পর থেকেই বিভিন্ন কাজ করে কোনোমতে সংসার চালিয়ে আসছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ঝড়ের আঘাতে তাঁদের বসতঘরের টিন উড়ে যায়। এতে ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি ও দুর্যোগের সময় চরম দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। ঘরের পাশাপাশি প্রয়োজনীয় কোনো স্যানিটেশন ব্যবস্থা কিংবা টিউবওয়েলও নেই। ফলে মৌলিক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন দুই বোন।

অভিযোগ রয়েছে, ঝড়ের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের নেতারা তাঁদের বাড়িতে গিয়ে ঘরটি মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। ঘর মেরামতে দৃশ্যমান কোনো উদ্যোগও চোখে পড়েনি।বৃদ্ধ বয়সে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করা এই দুই বোনের পক্ষে নিজেদের ঘর মেরামত করা কিংবা একটি শৌচাগার ও টিউবওয়েলের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।এ অবস্থায় অসহায় দুই বোন সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, মানবিক বিবেচনায় কেউ এগিয়ে এসে মাথা গোঁজার নিরাপদ ঠাঁই এবং ন্যূনতম মৌলিক সুবিধার ব্যবস্থা করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


অসহায় দুই বোনের মানবেতর জীবনযাপন।

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
স্বামীহারা দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবন, ঝড়ে উড়ে গেছে ঘরের টিনউপজেলা প্রতিনিধি, মনিরামপুর, যশোর। যশোরের মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের স্বামীহারা দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবন কাটছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও এখন অনিরাপদ। ছয় মাস আগে ঝড়ে উড়ে গেছে বসতঘরের টিনের চাল। এরপর থেকে ভাঙাচোরা ঘরেই অনেক কষ্টে মানবেতর  দিন কাটছে তাঁদের। নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার ও সুপেয় পানির জন্য একটি টিউবওয়েল। বয়সের ভারে নুয়ে পড়া দুই বোনের জীবনে যেন দুঃখ-কষ্টই নিত্যসঙ্গী।অসহায় এই দুই বোন হলেন খাদিজা খাতুন ও শহরবানু। খাদিজা খাতুনের স্বামী ইয়াছিন সরদার প্রায় ১০ বছর আগে মারা গেছেন। অন্যদিকে শহরবানুর স্বামী আবুল হোসেন মারা গেছেন প্রায় ৪০ বছর আগে। স্বামী হারানোর পর থেকেই বিভিন্ন কাজ করে কোনোমতে সংসার চালিয়ে আসছেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ঝড়ের আঘাতে তাঁদের বসতঘরের টিন উড়ে যায়। এতে ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি ও দুর্যোগের সময় চরম দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। ঘরের পাশাপাশি প্রয়োজনীয় কোনো স্যানিটেশন ব্যবস্থা কিংবা টিউবওয়েলও নেই। ফলে মৌলিক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন দুই বোন।অভিযোগ রয়েছে, ঝড়ের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের নেতারা তাঁদের বাড়িতে গিয়ে ঘরটি মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। ঘর মেরামতে দৃশ্যমান কোনো উদ্যোগও চোখে পড়েনি।বৃদ্ধ বয়সে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করা এই দুই বোনের পক্ষে নিজেদের ঘর মেরামত করা কিংবা একটি শৌচাগার ও টিউবওয়েলের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।এ অবস্থায় অসহায় দুই বোন সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, মানবিক বিবেচনায় কেউ এগিয়ে এসে মাথা গোঁজার নিরাপদ ঠাঁই এবং ন্যূনতম মৌলিক সুবিধার ব্যবস্থা করবেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
অসহায় দুই বোনের মানবেতর জীবনযাপন।
0:00 0:00
1.0x