জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব, ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা

গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব, ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে। প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা যায়, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পাঠদানের পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা ও বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় দ্রুত একজন যোগ্য প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সুদৃষ্টি কামনা করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, “একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় এভাবে অভিভাবকহীন অবস্থায় চলতে পারে না। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়টি আবার তার চিরচেনা রূপে ফিরে আসবে বলে প্রত্যাশা সকলের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব, ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে। প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা।জানা যায়, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পাঠদানের পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা ও বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় দ্রুত একজন যোগ্য প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সুদৃষ্টি কামনা করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা।প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, “একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় এভাবে অভিভাবকহীন অবস্থায় চলতে পারে না। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়টি আবার তার চিরচেনা রূপে ফিরে আসবে বলে প্রত্যাশা সকলের।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিলম্ব, ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা
0:00 0:00
1.0x