জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

শরিফুল-মনির-সোহানের নেতৃত্বে সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন যাত্রা

শরিফুল-মনির-সোহানের নেতৃত্বে সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন যাত্রা
শরিফুল-মনির-সোহানের নেতৃত্বে সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন যাত্রা


সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: মোঃ বেলাল মিয়া
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই কমিটির অনুমোদন দিয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ শরিফুল ইসলামকে সভাপতি, মোঃ মনির হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোঃ আলমগীর কবির সোহানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
জেলা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে মোট ৩১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এই কমিটিকে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে দ্রুত সময়ের মধ্যে উপজেলার সকল ইউনিটের সাংগঠনিক কাজ জোরদার করার নির্দেশ দেওয়া হয়।
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা নতুন দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ৩১ সদস্যের শক্তিশালী কমিটির হাত ধরে সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
সাদুল্লাপুর উপজেলা কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সকল নেতার ভবিষ্যৎ পথচলা এবং সাংগঠনিক সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


শরিফুল-মনির-সোহানের নেতৃত্বে সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন যাত্রা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: মোঃ বেলাল মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই কমিটির অনুমোদন দিয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ শরিফুল ইসলামকে সভাপতি, মোঃ মনির হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোঃ আলমগীর কবির সোহানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। জেলা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে মোট ৩১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এই কমিটিকে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে দ্রুত সময়ের মধ্যে উপজেলার সকল ইউনিটের সাংগঠনিক কাজ জোরদার করার নির্দেশ দেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা নতুন দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ৩১ সদস্যের শক্তিশালী কমিটির হাত ধরে সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। সাদুল্লাপুর উপজেলা কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সকল নেতার ভবিষ্যৎ পথচলা এবং সাংগঠনিক সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শরিফুল-মনির-সোহানের নেতৃত্বে সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন যাত্রা
0:00 0:00
1.0x