সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় বিক্ষোভ র্যালি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় কচুয়া পৌরসভা, কড়ইয়া ৪ এবং ৫ নং ওয়ার্ড বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলের রুট ছিলো:
কড়ইয়া ৪ নং ওয়ার্ড থেকে শুরু হয়ে → পলিটেকনিক্যাল → বিশ্বরোড → উপজেলা → কচুয়া বাজার হয়ে → বিশ্বরোড সেষ হয়।
মিছিল চলাকালে ডিসেম্বর ডিসেম্বর করিস না, তোদের আপা আসবে না" স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এছাড়াও নেতাকর্মীরা "শহীদ জিয়া অমর হউক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ" স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন -
কচুয়া পৌর বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌর বিএনপি'র সকল নেতৃবৃন্দ, কচুয়া বাজার কমিটির সভাপতি সহ বাজার কমিটির নেতৃবৃন্দ, কড়ইয়া ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠন - যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তাদের সকল ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করা হবে। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বিএনপি ঐক্যবদ্ধ আছে।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত