সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
রামপাশা ইউনিয়ন জামায়াতের আমির হাজী আব্দুল নূর সাহেব এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদের
সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বিশ্বনাথ পৌরসভা জামাতের সেক্রেটারি: আসন্ন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহেদুর রহমান।
সাক্ষাৎকালে তাঁরা একে অপরের শারীরিক ও সার্বিক খোঁজখবর নেন। এ সময় এলাকার চলমান সামাজিক উন্নয়ন, শিক্ষাব্যবস্থার প্রসার, শ্রমজীবী মানুষের কল্যাণ এবং আগামী দিনের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এলাকার সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান এবং উপস্থিত নেতৃবৃন্দ তাঁর এই জনসেবামূলক উদ্যোগকে স্বাগত জানান। সাক্ষাৎ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

মতামত