জনতার অনলাইন প্রেস ক্লাব

মুক্তাগাছায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেফতার ৫

মুক্তাগাছায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেফতার ৫

মুক্তাগাছায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেফতার ৫
মুক্তাগাছায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেফতার ৫

মুক্তাগাছায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেফতার ৫

 (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার অন্য চারজন হলেন—তারাটি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি মেম্বার ফজলুল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রাশেদ, সায়িম খান ও ময়িন হোসেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করে সদর থানা ও মুক্তাগাছা থানায় খবর দেন। পরে সদর থানার সঙ্গে সমন্বয় করে তাদের আটক করা হয়। ওসি আরও জানান, জাহিদুল ইসলাম বিটুল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাট, গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মুক্তাগাছায় নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং এ-সংক্রান্ত পরিকল্পনায় জড়িত অন্যদের বিষয়ে তথ্য দিয়েছেন। ওসি কামরুল ইসলাম বলেন, বিটুলের কাছ থেকে আরও তথ্য পাওয়ার জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মুক্তাগাছায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
মুক্তাগাছায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেফতার ৫ (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতার অন্য চারজন হলেন—তারাটি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি মেম্বার ফজলুল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রাশেদ, সায়িম খান ও ময়িন হোসেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করে সদর থানা ও মুক্তাগাছা থানায় খবর দেন। পরে সদর থানার সঙ্গে সমন্বয় করে তাদের আটক করা হয়। ওসি আরও জানান, জাহিদুল ইসলাম বিটুল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাট, গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মুক্তাগাছায় নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং এ-সংক্রান্ত পরিকল্পনায় জড়িত অন্যদের বিষয়ে তথ্য দিয়েছেন। ওসি কামরুল ইসলাম বলেন, বিটুলের কাছ থেকে আরও তথ্য পাওয়ার জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুক্তাগাছায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেফতার ৫
0:00 0:00
1.0x