হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৯ নং বুড়িচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং
ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা আর এম রুবেল। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে তিনি বুড়িচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-গণসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আর এম রুবেল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার রাস্তাঘাটসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়রা তাঁকে ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আর এম রুবেল নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা।
সম্ভাব্য প্রার্থী আর এম রুবেল বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ কখনো হারাইনি। আমি নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেব। পাশাপাশি গরিব, অসহায় ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। কোনো ধরনের বৈষম্য ছাড়াই সবার জন্য কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।”

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

মতামত