ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক সম্মানিত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভাইয়ের নির্দেশনায় এবং আলহাজ্ব নবী উল্লাহ নবী ভাইয়ের সহযোগিতায় ৪৮ নং ওয়ার্ডে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,
৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে ৪৮ নং ওয়ার্ড বিএনপি ও ৯টি ইউনিট সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দেন ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলমান থাকবে। যেকোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানানো হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত