জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

তিতপল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

তিতপল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার ১২ নং তিতপল্লা ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৮ নভেম্বর ২০২৬) তিতপল্লা ইউনিয়ন মাঠে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১২ নং তিতপল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১২ নং তিতপল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী।


এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক আকবর আলী মাস্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সরকার জাহাঙ্গীর আলম।


এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি আরিফ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক সাকিব হাসান, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি আব্দুল হাকিমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দিবসটির গুরুত্ব, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং রাজনৈতিক অঙ্গনে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


তিতপল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
জামালপুর সদর উপজেলার ১২ নং তিতপল্লা ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর ২০২৬) তিতপল্লা ইউনিয়ন মাঠে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১২ নং তিতপল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১২ নং তিতপল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী।এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক আকবর আলী মাস্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সরকার জাহাঙ্গীর আলম।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি আরিফ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক সাকিব হাসান, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি আব্দুল হাকিমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দিবসটির গুরুত্ব, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং রাজনৈতিক অঙ্গনে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তিতপল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x