জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার

শাহরাস্তি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার

শাহরাস্তি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার
শাহরাস্তি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের (আইজিপি পুরস্কারপ্রাপ্ত)  দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) শেখ রায়হানুল ইসলাম, এসআই (নিরস্ত্র) শমসেদ হোসেন ও এএসআই (নিরস্ত্র) স্বপন দাশসহ পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাচ্চু (৪৫), টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহের হোসেন টিটু (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬ এবং জিআর নং-৩৩৬-এর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০ ও ১২ ধারায় দায়ের করা মামলার তদন্তে তাঁদের সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আলম চৌধুরী
সিনিয়র রিপোর্টার
তারিখ ১১/১১/২০২৬ সাল
মোবাইল: 01879197980

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।বুধবার (১১ নভেম্বর ২০২৬) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের (আইজিপি পুরস্কারপ্রাপ্ত)  দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) শেখ রায়হানুল ইসলাম, এসআই (নিরস্ত্র) শমসেদ হোসেন ও এএসআই (নিরস্ত্র) স্বপন দাশসহ পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাচ্চু (৪৫), টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহের হোসেন টিটু (৪৬)।পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬ এবং জিআর নং-৩৩৬-এর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০ ও ১২ ধারায় দায়ের করা মামলার তদন্তে তাঁদের সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আলম চৌধুরী সিনিয়র রিপোর্টার তারিখ ১১/১১/২০২৬ সাল মোবাইল: 01879197980

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার
0:00 0:00
1.0x