মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয় এর সার্বিক দিকনির্দেশনায় জেলায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৩-১১-২০২৬ খ্রি. বেলা ১১.৪০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন সিপাহীপাড়া চৌরাস্তা মোড় সংলগ্ন জনৈক আমজাদ মিল্কি এর ফলের দোকানের সামনের পাঁকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জিহাদ শেখ (২৫), পিতা- শফিকুল ইসলাম লিটন শেখ, সাং- যাদবপুর পশ্চিমপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ'কে ১০০ বোতল ফেন্সিডিল জাতীয় WINCEREX সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত