নরসিংদী পলাশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ বছরের পথ চলা পেরিয়ে ২৮ বছরের পদার্পণ উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা দোয়া মাহফিল কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৫ নভেম্বর ২০২৬ রোজ রবিবার সন্ধ্যা ৭টায় পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনা নরসিংদী জেলা প্রতিনিধি কামাল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে পলাশ থানা ইনচার্জ শাহেদ আল মামুন (ওসি) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নূরে আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, ভোরের চেতনার পলাশ উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান, বেলায়েত হোসেন, মামুন শাহ পিঙ্কু, ফারদিন হাসান দীপ্ত বৈশাখী টেলিভিশন এবং প্রেসক্লাবের অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সত্যবস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এর মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা গণমাধ্যমের অনতম প্রধান দায়িত্ব। বক্তারা আরো বলেন দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের ইতিবাচক পরিবর্তন ও জন সচেতনতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক ভোরের চেতনা আগামীদিনে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলের মঙ্গলার্থে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ গণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত