জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা জব্দ

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত চালানো পৃথক অভিযানে তাঁদের কাছ থেকে ২৬৮টি ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাদকের ভয়াবহতা রোধ, মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে ১৮ আগস্ট থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।

বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার সব থানায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা জব্দ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত চালানো পৃথক অভিযানে তাঁদের কাছ থেকে ২৬৮টি ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, মাদকের ভয়াবহতা রোধ, মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে ১৮ আগস্ট থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার সব থানায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা জব্দ
0:00 0:00
1.0x