জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে চলার আহ্বান

মহানবী সা.-এর আদর্শ অনুসরণেই শান্তি ও সম্প্রীতির পথ: ড. মঈন খান

মহানবী সা.-এর আদর্শ অনুসরণেই শান্তি ও সম্প্রীতির পথ: ড. মঈন খান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীর পলাশে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

 তিনি বলেন, মহানবী (সা.) তাঁর সমগ্র জীবন মানবকল্যাণ, শান্তি, ন্যায়, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় উৎসর্গ করেছেন। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ড. মঈন খান বলেন, মহানবী (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। ভিন্ন ধর্ম ও মতের মানুষের অধিকার, পারস্পরিক শ্রদ্ধা এবং সহাবস্থানের যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজকের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে হিংসা, সংঘাত, বিভেদ, মিথ্যাচার ও নৈতিক অবক্ষয় ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। তাঁর শিক্ষা অনুসরণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

 

অনুষ্ঠানে দেশের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির কর্মকাণ্ডের কথা তুলে ধরে ড. মঈন খান বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর দাবি, গত ১৭ বছরে যেসব উন্নয়ন কাজ করা সম্ভব হয়নি, বর্তমান সময়ে অল্প সময়ের মধ্যেই সেসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

 

তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রেখে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

 

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিলটন।

 

এ সময় বক্তব্য দেন ড. আবদুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এর আগে বুধবার দুপুরে পলাশের চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন ড. আবদুল মঈন খান। পরে তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মহানবী সা.-এর আদর্শ অনুসরণেই শান্তি ও সম্প্রীতির পথ: ড. মঈন খান

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীর পলাশে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, মহানবী (সা.) তাঁর সমগ্র জীবন মানবকল্যাণ, শান্তি, ন্যায়, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় উৎসর্গ করেছেন। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।বুধবার (২৬ আগস্ট) বিকেলে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, মহানবী (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। ভিন্ন ধর্ম ও মতের মানুষের অধিকার, পারস্পরিক শ্রদ্ধা এবং সহাবস্থানের যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজকের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে হিংসা, সংঘাত, বিভেদ, মিথ্যাচার ও নৈতিক অবক্ষয় ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। তাঁর শিক্ষা অনুসরণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে দেশের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির কর্মকাণ্ডের কথা তুলে ধরে ড. মঈন খান বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর দাবি, গত ১৭ বছরে যেসব উন্নয়ন কাজ করা সম্ভব হয়নি, বর্তমান সময়ে অল্প সময়ের মধ্যেই সেসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রেখে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিলটন। এ সময় বক্তব্য দেন ড. আবদুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে বুধবার দুপুরে পলাশের চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন ড. আবদুল মঈন খান। পরে তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মহানবী সা.-এর আদর্শ অনুসরণেই শান্তি ও সম্প্রীতির পথ: ড. মঈন খান
0:00 0:00
1.0x