জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—স্লোগানে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—স্লোগানে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জলসিঁড়ি গলফ ক্লাবে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৬ সালে এসএসসি পাস করা বন্ধুদের সংগঠন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ-এর ৮৬ ক্লাব বসুন্ধরা-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পাঁচ বছরে ১৯৮৬ হাজার, গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির কাজ চলমান । 

অনুষ্ঠানে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ-এর ফাউন্ডার আশরাফুল হক সোহেল, বৃক্ষরোপণ কর্মসূচি কমিটির সদস্য এবং ৮৬ ক্লাব বসুন্ধরার বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁরা নিজেদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণের এ উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

‘৮৬-এর বন্ধুরা জানান, বন্ধুত্বের বন্ধনকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের পরিচর্যা, সংরক্ষণ ও নিয়মিত তদারকির প্রতিও গুরুত্ব দেওয়া হবে।

৮৬ ক্লাব বসুন্ধরার সার্বিক তত্ত্বাবধানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের প্রত্যাশা, রোপণ করা প্রতিটি চারা একদিন বড় বৃক্ষে পরিণত হয়ে জলসিঁড়ি গলফ ক্লাব ও আশপাশের এলাকায় সবুজের আবরণ তৈরি করবে। একই সঙ্গে এ উদ্যোগ পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরও বেশি সচেতন ও উৎসাহিত করবে।

আয়োজকরা মনে করেন, এক দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে এই উদ্যোগকে আগামী পাঁচ বছরে একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি সবুজ আন্দোলনে রূপ দেওয়া সম্ভব। ‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে পরিবেশ রক্ষায় তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—স্লোগানে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জলসিঁড়ি গলফ ক্লাবে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৬ সালে এসএসসি পাস করা বন্ধুদের সংগঠন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ-এর ৮৬ ক্লাব বসুন্ধরা-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পাঁচ বছরে ১৯৮৬ হাজার, গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির কাজ চলমান । অনুষ্ঠানে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ-এর ফাউন্ডার আশরাফুল হক সোহেল, বৃক্ষরোপণ কর্মসূচি কমিটির সদস্য এবং ৮৬ ক্লাব বসুন্ধরার বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁরা নিজেদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণের এ উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।‘৮৬-এর বন্ধুরা জানান, বন্ধুত্বের বন্ধনকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের পরিচর্যা, সংরক্ষণ ও নিয়মিত তদারকির প্রতিও গুরুত্ব দেওয়া হবে।৮৬ ক্লাব বসুন্ধরার সার্বিক তত্ত্বাবধানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।আয়োজকদের প্রত্যাশা, রোপণ করা প্রতিটি চারা একদিন বড় বৃক্ষে পরিণত হয়ে জলসিঁড়ি গলফ ক্লাব ও আশপাশের এলাকায় সবুজের আবরণ তৈরি করবে। একই সঙ্গে এ উদ্যোগ পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরও বেশি সচেতন ও উৎসাহিত করবে।আয়োজকরা মনে করেন, এক দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে এই উদ্যোগকে আগামী পাঁচ বছরে একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি সবুজ আন্দোলনে রূপ দেওয়া সম্ভব। ‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে পরিবেশ রক্ষায় তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—স্লোগানে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ
0:00 0:00
1.0x