জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তরুণীকে ধ'র্ষণের পর হ'ত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বইশাগাড়ী এলাকায়। স্থানীয়রা আজ সেচঘরের ভেতর এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। স্থানীয়দের দাবি, নিহত তরুণী একই ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের ছাইরদ্দীনের মেয়ে। প্রাথমিকভাবে ধ'র্ষণের পর তাকে হ'ত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের বক্তব্য মাদারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত