জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

মেহেরপুরের গাংনীর ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন ২ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুকুরের পানিতে, শিশুর মৃত্যু

পুকুরের পানিতে, শিশুর মৃত্যু
ছবি:জিএনএন

মেহেরপুরের গাংনীর ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনা খাতুন উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার কৃষক মামুন মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল শিশু কনা। পরিবারের সদস্যদের অগোচরে সে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পুকুরের পানিতে, শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মেহেরপুরের গাংনীর ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত কনা খাতুন উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার কৃষক মামুন মিয়ার মেয়ে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল শিশু কনা। পরিবারের সদস্যদের অগোচরে সে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পুকুরের পানিতে, শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x