জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

দিনাজপুরে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ ও দিনাজপুরবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে লাইব্রেরির বই ও আর্থিক কার্যক্রমের অডিট করা হয়নি। পাশাপাশি নির্দিষ্ট একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচালনা কমিটি কুক্ষিগত করে রাখার অভিযোগও তোলা হয়।

এ সময় বক্তারা লাইব্রেরির সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি স্বাধীন ও নিরপেক্ষ অডিটের দাবি জানান।

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—

দীর্ঘ ১৭ বছর ধরে লাইব্রেরির বই ও আর্থিক অডিট না হওয়ার বিষয়টি তদন্ত করে স্বাধীন ও নিরপেক্ষ অডিটের ব্যবস্থা করা।

দীর্ঘদিন ধরে নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা কমিটি কুক্ষিগত করে রাখার অভিযোগের জবাবদিহিতা নিশ্চিত করা।

লাইব্রেরিয়ানের একই সময়ে দুই চাকরি করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আওতায় আনার দাবি।

নতুন সদস্যদের সদস্যপদ গ্রহণের সুযোগ নিশ্চিত করে সদস্য সংগ্রহে স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়া চালুর দাবি।

এছাড়া কার্যনির্বাহী কমিটিতে বিতর্কিত বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সদস্যপদ বাতিলের দাবিও জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা লাইব্রেরিতে স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই এবং একটি কার্যকর ও গণমুখী প্রতিষ্ঠান চাই।”

সচেতন নাগরিক সমাজ ও দিনাজপুরবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দিনাজপুরে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দিনাজপুরে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ ও দিনাজপুরবাসী।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে লাইব্রেরির বই ও আর্থিক কার্যক্রমের অডিট করা হয়নি। পাশাপাশি নির্দিষ্ট একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচালনা কমিটি কুক্ষিগত করে রাখার অভিযোগও তোলা হয়।এ সময় বক্তারা লাইব্রেরির সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি স্বাধীন ও নিরপেক্ষ অডিটের দাবি জানান।মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।দাবিগুলোর মধ্যে রয়েছে—দীর্ঘ ১৭ বছর ধরে লাইব্রেরির বই ও আর্থিক অডিট না হওয়ার বিষয়টি তদন্ত করে স্বাধীন ও নিরপেক্ষ অডিটের ব্যবস্থা করা।দীর্ঘদিন ধরে নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা কমিটি কুক্ষিগত করে রাখার অভিযোগের জবাবদিহিতা নিশ্চিত করা।লাইব্রেরিয়ানের একই সময়ে দুই চাকরি করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আওতায় আনার দাবি।নতুন সদস্যদের সদস্যপদ গ্রহণের সুযোগ নিশ্চিত করে সদস্য সংগ্রহে স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়া চালুর দাবি।এছাড়া কার্যনির্বাহী কমিটিতে বিতর্কিত বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সদস্যপদ বাতিলের দাবিও জানান বক্তারা।মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা লাইব্রেরিতে স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই এবং একটি কার্যকর ও গণমুখী প্রতিষ্ঠান চাই।”সচেতন নাগরিক সমাজ ও দিনাজপুরবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুরে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে মানববন্ধন
0:00 0:00
1.0x