জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করে ছিনতাইয়ের জন্য ওৎ পেতে থাকার কথা স্বীকার করেছে।

পুলিশের দাবি, সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত তারা।

গোয়েন্দা পুলিশ জানায়, নগরীতে ছিনতাই প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করে ছিনতাইয়ের জন্য ওৎ পেতে থাকার কথা স্বীকার করেছে।পুলিশের দাবি, সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত তারা।গোয়েন্দা পুলিশ জানায়, নগরীতে ছিনতাই প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
0:00 0:00
1.0x