জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

জমি দখল ও হুমকির অভিযোগে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জমি দখল ও হুমকির অভিযোগে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা এলাকায় পৈতৃক জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আলী আকবর নামে এক ব্যক্তি।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আলী আকবর দাবি করেন, শোলাকিয়া কানিকাটা এলাকায় তাদের ১২ শতাংশ পৈতৃক জমি নিয়ে মাহফুজ, তার বাবা আব্দুল রশিদসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তার অভিযোগ, মায়ের মৃত্যুর দিন ওই জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়।

আলী আকবরের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল রশিদের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। পরে আদালতের রায়ে তিনি ওই মামলায় জয়ী হন বলে সংবাদ সম্মেলনে জানান। তবে আদালতের রায়ের পরও জমিটি তার দখলে বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, জমি উদ্ধারের জন্য নতুন করে আদালতের আশ্রয় নেওয়ার পর বিরোধী পক্ষের সঙ্গে তাদের বিরোধ আরও বেড়েছে। এ সময় তার ওপর হামলা এবং তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

সংবাদ সম্মেলনে আলী আকবর বলেন, আদালতের রায় পাওয়ার পরও পৈতৃক জমি বুঝে না পাওয়ায় তিনি আইনগতভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। এ পরিস্থিতিতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলন থেকে পৈতৃক জমি ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আলী আকবর।

তবে এসব অভিযোগের বিষয়ে মাহফুজ, আব্দুল রশিদ বা তাদের পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


জমি দখল ও হুমকির অভিযোগে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা এলাকায় পৈতৃক জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আলী আকবর নামে এক ব্যক্তি।শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।লিখিত বক্তব্যে আলী আকবর দাবি করেন, শোলাকিয়া কানিকাটা এলাকায় তাদের ১২ শতাংশ পৈতৃক জমি নিয়ে মাহফুজ, তার বাবা আব্দুল রশিদসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তার অভিযোগ, মায়ের মৃত্যুর দিন ওই জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়।আলী আকবরের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল রশিদের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। পরে আদালতের রায়ে তিনি ওই মামলায় জয়ী হন বলে সংবাদ সম্মেলনে জানান। তবে আদালতের রায়ের পরও জমিটি তার দখলে বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, জমি উদ্ধারের জন্য নতুন করে আদালতের আশ্রয় নেওয়ার পর বিরোধী পক্ষের সঙ্গে তাদের বিরোধ আরও বেড়েছে। এ সময় তার ওপর হামলা এবং তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।সংবাদ সম্মেলনে আলী আকবর বলেন, আদালতের রায় পাওয়ার পরও পৈতৃক জমি বুঝে না পাওয়ায় তিনি আইনগতভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। এ পরিস্থিতিতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।সংবাদ সম্মেলন থেকে পৈতৃক জমি ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আলী আকবর।তবে এসব অভিযোগের বিষয়ে মাহফুজ, আব্দুল রশিদ বা তাদের পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
জমি দখল ও হুমকির অভিযোগে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
0:00 0:00
1.0x