সাদুল্লাপুরে কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বনগ্রাম ও ফরিদপুর ক্লাস্টারের কিন্ডারগার্টেন স্কুল (বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়)-এর প্রধান শিক্ষক এবং পরিচালকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১:০০ ঘটিকায় শিবরাম স্মৃতি আদর্শ বিদ্যাপীঠ (বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়)-এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মীর মোঃ শামছুল আলম। তিনি কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন বিভিন্ন বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং বিদ্যালয়গুলোর নানা সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত