ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মোঃ বিপ্লব ইসলাম খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী-পার্বতীপুর নির্বাচনী ৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এ.জেড.এম রেজওয়ানুল হক। মাননীয় সংসদ সদস্য বলেন খনি নিয়ে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
যেহেতু এই খনি নিয়ে বিতর্ক রয়েছে, আমি সরকারের কাছেও এই বিষয়টি তুলে ধরব। বর্তমান সরকার দেশের উন্নয়ন নিয়ে কাজ করছে আপনারা জানেন, দেশে ভয়াবহ জ¦ালানি সংকট রয়েছে।
সবদিকে সরকারকে তাল মিলিয়ে কাজ করতে হচ্ছে। নির্বাচনের পর সরকার ভঙ্গুল একটি দেশ পেয়েছিল , তারপরে একটি দেশকে নতুনভাবে গড়তে সময় লাগে।
মাদক কোনোভাবে বিস্তার করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কাছ করতে হবে। আমি সবাইকে অনুরোধ করব দেশকে এগিয়ে নিতে কাজ করুন।
এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাসান। আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন।
উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ.জি.এম মোঃ সাব্বির,।
তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ,।
উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন,।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোহসিন আলী, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার রমিজ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সাহারা খাতুন,

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত