জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

নিখোঁজের একদিন পর বিষখালি নদী থেকে বৃদ্ধির মরাদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর বিষখালি নদী থেকে বৃদ্ধির মরাদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় নিখোঁজের একদিন পর বিষখালী নদী থেকে সোহরাব হোসেন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

‎

‎বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি সংলগ্ন বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কাকচিঁড়া নৌপুলিশ।

‎

‎নিহত সোহরাব হোসেন উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় পাথরঘাটা এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে।

‎

‎পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন সোহরাব হোসেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

‎

‎নিহতের স্ত্রী পাখি বেগম বলেন, বুধবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। দুপুর গড়িয়ে বিকেল ও রাত হলেও বাড়ি ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে জানতে পারি, বিষখালী নদীতে একটি লাশ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি আমার স্বামী সোহরাব হোসেনের বলে শনাক্ত করি।

‎

‎তিনি আরও বলেন, দীর্ঘদিন আগে সোহরাব হোসেনের মিনি স্ট্রোক হয়েছিল। এরপর থেকে কখনো স্বাভাবিক থাকতেন, আবার কখনো মানসিকভাবে ভারসাম্যহীন আচরণ করতেন। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি স্বাভাবিক ছিলেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে খালের পাড়ের ঘাটলায় অজু করতে গিয়ে হয়তো খালে পড়ে যেতে পারেন।

‎

‎পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, খবর পেয়ে কাকচিঁড়া নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে। শুক্রবার লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


নিখোঁজের একদিন পর বিষখালি নদী থেকে বৃদ্ধির মরাদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বরগুনার পাথরঘাটায় নিখোঁজের একদিন পর বিষখালী নদী থেকে সোহরাব হোসেন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।‎‎বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি সংলগ্ন বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কাকচিঁড়া নৌপুলিশ।‎‎নিহত সোহরাব হোসেন উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় পাথরঘাটা এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে।‎‎পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন সোহরাব হোসেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।‎‎নিহতের স্ত্রী পাখি বেগম বলেন, বুধবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। দুপুর গড়িয়ে বিকেল ও রাত হলেও বাড়ি ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে জানতে পারি, বিষখালী নদীতে একটি লাশ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি আমার স্বামী সোহরাব হোসেনের বলে শনাক্ত করি।‎‎তিনি আরও বলেন, দীর্ঘদিন আগে সোহরাব হোসেনের মিনি স্ট্রোক হয়েছিল। এরপর থেকে কখনো স্বাভাবিক থাকতেন, আবার কখনো মানসিকভাবে ভারসাম্যহীন আচরণ করতেন। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি স্বাভাবিক ছিলেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে খালের পাড়ের ঘাটলায় অজু করতে গিয়ে হয়তো খালে পড়ে যেতে পারেন।‎‎পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, খবর পেয়ে কাকচিঁড়া নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে। শুক্রবার লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।‎

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নিখোঁজের একদিন পর বিষখালি নদী থেকে বৃদ্ধির মরাদেহ উদ্ধার
0:00 0:00
1.0x