জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

লৌহজংয়ে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি

 লৌহজংয়ে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক,সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাগেরহাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।নাগেরহাট নবীন সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বিক্ষোভ মিছিলটি নাগেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এলাকায় মাদক ও সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।বক্তারা বলেন,মাদক ও সহিংসতার কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা ব্যাহত হচ্ছে।অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভায় গত ১৩ সেপ্টেম্বর রাতে লিটন বেপারীর ওপর হামলার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।বক্তারা অভিযোগ করেন,লিটন বেপারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হামলা চালানো হয়েছে।তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।নাগেরহাট নবীন সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সরকার সভাটি সঞ্চালনা করেন।সভায় বক্তব্য দেন নাগেরহাট বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা।এ ছাড়া কনকসার ইউনিয়ন বিএনপি নেতা আসলাম আহমেদ বেপারী ও সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রুবেদা বেগম বক্তব্য দেন।

আরও বক্তব্য দেন নাগেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু কালাম মোল্লা ও আজাদ দেওয়ান।এ সময় নজরুল ইসলাম,মিজান সরকার,মহসীন পাঠান ও আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।বক্তারা লিটন বেপারীর ওপর হামলার ঘটনা তদন্ত করে প্রকৃত জড়িতদের শনাক্ত করার দাবি জানান।একই সঙ্গে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তারা।




0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


লৌহজংয়ে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক,সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাগেরহাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।নাগেরহাট নবীন সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বিক্ষোভ মিছিলটি নাগেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এলাকায় মাদক ও সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।বক্তারা বলেন,মাদক ও সহিংসতার কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা ব্যাহত হচ্ছে।অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।সভায় গত ১৩ সেপ্টেম্বর রাতে লিটন বেপারীর ওপর হামলার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।বক্তারা অভিযোগ করেন,লিটন বেপারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হামলা চালানো হয়েছে।তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।নাগেরহাট নবীন সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সরকার সভাটি সঞ্চালনা করেন।সভায় বক্তব্য দেন নাগেরহাট বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা।এ ছাড়া কনকসার ইউনিয়ন বিএনপি নেতা আসলাম আহমেদ বেপারী ও সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রুবেদা বেগম বক্তব্য দেন।আরও বক্তব্য দেন নাগেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু কালাম মোল্লা ও আজাদ দেওয়ান।এ সময় নজরুল ইসলাম,মিজান সরকার,মহসীন পাঠান ও আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।বক্তারা লিটন বেপারীর ওপর হামলার ঘটনা তদন্ত করে প্রকৃত জড়িতদের শনাক্ত করার দাবি জানান।একই সঙ্গে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তারা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি
0:00 0:00
1.0x