জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

লৌহজংয়ে হাসেম বেপারীর কুলখানি,অশ্রুসিক্ত স্মৃতিচারণ

 লৌহজংয়ে হাসেম বেপারীর কুলখানি,অশ্রুসিক্ত স্মৃতিচারণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘মুন্সীগঞ্জের বার্তা’র লৌহজং প্রতিনিধি স্বপন বেপারীর কাকা মো:হাসেম বেপারীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) মরহুমের নিজ বাড়িতে দুই ধাপে এসব আয়োজন করা হয়।এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন হাসেম বেপারী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।তাঁর মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের রুহের মাগফিরাত কামনায় দুপুরে নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে মাগরিবের নামাজের পর দ্বিতীয় ধাপে হালকায়ে জিকিরের আয়োজন করা হয়।

এতে আত্মীয়স্বজন,এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।এ সময় বক্তারা মরহুম হাসেম বেপারীর কর্মময় জীবন ও স্মৃতিচারণ করেন।তাঁরা বলেন,হাসেম বেপারী ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ ও এলাকার সম্মানিত মুরব্বি।সামাজিক বিচার-আচারসহ বিভিন্ন বিষয়ে তিনি মানুষের পাশে দাঁড়াতেন।তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিজ্ঞ মুরব্বি ও দক্ষ বিচারককে হারিয়েছেন।

মো:বেলাল হোসেন বলেন,হাসেম বেপারী ছিলেন গ্রামের একজন সম্মানিত মুরব্বি।তিনি সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং নিয়মিত মানুষের খোঁজখবর নিতেন।সাইমুন ইসলাম (হিমেল) বলেন,তিনি ছিলেন সবার অত্যন্ত আদরের ও সম্মানের মানুষ।

নামাজের সময় তিনি তরুণদের মসজিদে যেতে উৎসাহিত করতেন এবং সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন।তাঁর কাছ থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতার কথা শোনার সুযোগ হয়েছে বলেও তিনি জানান।মরহুমের মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন।পরে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


লৌহজংয়ে হাসেম বেপারীর কুলখানি,অশ্রুসিক্ত স্মৃতিচারণ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘মুন্সীগঞ্জের বার্তা’র লৌহজং প্রতিনিধি স্বপন বেপারীর কাকা মো:হাসেম বেপারীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) মরহুমের নিজ বাড়িতে দুই ধাপে এসব আয়োজন করা হয়।এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন হাসেম বেপারী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।তাঁর মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের রুহের মাগফিরাত কামনায় দুপুরে নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে মাগরিবের নামাজের পর দ্বিতীয় ধাপে হালকায়ে জিকিরের আয়োজন করা হয়।এতে আত্মীয়স্বজন,এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।এ সময় বক্তারা মরহুম হাসেম বেপারীর কর্মময় জীবন ও স্মৃতিচারণ করেন।তাঁরা বলেন,হাসেম বেপারী ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ ও এলাকার সম্মানিত মুরব্বি।সামাজিক বিচার-আচারসহ বিভিন্ন বিষয়ে তিনি মানুষের পাশে দাঁড়াতেন।তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিজ্ঞ মুরব্বি ও দক্ষ বিচারককে হারিয়েছেন।মো:বেলাল হোসেন বলেন,হাসেম বেপারী ছিলেন গ্রামের একজন সম্মানিত মুরব্বি।তিনি সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং নিয়মিত মানুষের খোঁজখবর নিতেন।সাইমুন ইসলাম (হিমেল) বলেন,তিনি ছিলেন সবার অত্যন্ত আদরের ও সম্মানের মানুষ।নামাজের সময় তিনি তরুণদের মসজিদে যেতে উৎসাহিত করতেন এবং সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন।তাঁর কাছ থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতার কথা শোনার সুযোগ হয়েছে বলেও তিনি জানান।মরহুমের মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন।পরে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে হাসেম বেপারীর কুলখানি,অশ্রুসিক্ত স্মৃতিচারণ
0:00 0:00
1.0x