জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সৌদি প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় কালাবগী ফকীর কোনা দ্বীপের শিশুদের মাঝে বই বিতরণ

সৌদি প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় কালাবগী ফকীর কোনা দ্বীপের শিশুদের মাঝে বই বিতরণ

নুরুজ্জামান সাকিব 

এস্টাফ রিপোর্ট 

৫ নং সুতারখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কালাবগী ফকীর কোনা দ্বীপের শিশুদের এতদিন পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। দুর্গম এলাকা হওয়ায় শিক্ষা থেকে বঞ্চিত ছিল এখানকার কোমলমতি শিশুরা।

সম্প্রতি এলাকার এ করুন অবস্থা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। সেই ভিডিও দেখে মানবিক দিক বিবেচনা করে এগিয়ে আসেন সৌদি প্রবাসী শামীম হোসাইন ভাই এবং এলাকার এস এম সোহরাব হোসাইন ভাই। তাদের আর্থিক সহযোগিতা ও সার্বিক উদ্যোগে দ্বীপের শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা হয়।

আজ দ্বীপের শিশুদের মাঝে বাকি থাকা বইগুলো বিতরণ করা হয়। বই হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: সোহরাব হোসেন, ফয়েজ আলী, ইয়াছিন, রাকিব আহমেদ, রিস্তাদুল, হানজালা, নুরউল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আরও অনেকে।

আয়োজকরা বলেন, একটি শিশুর হাতে বই তুলে দেওয়া মানেই তার ভবিষ্যতের পথে আলো জ্বালানো। আমরা চাই কালাবগীর কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়।

এলাকাবাসী এ মানবিক উদ্যোগের জন্য শামীম হোসাইন ও এস এম সোহরাব হোসাইনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সৌদি প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় কালাবগী ফকীর কোনা দ্বীপের শিশুদের মাঝে বই বিতরণ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নুরুজ্জামান সাকিব এস্টাফ রিপোর্ট ৫ নং সুতারখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কালাবগী ফকীর কোনা দ্বীপের শিশুদের এতদিন পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। দুর্গম এলাকা হওয়ায় শিক্ষা থেকে বঞ্চিত ছিল এখানকার কোমলমতি শিশুরা।সম্প্রতি এলাকার এ করুন অবস্থা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। সেই ভিডিও দেখে মানবিক দিক বিবেচনা করে এগিয়ে আসেন সৌদি প্রবাসী শামীম হোসাইন ভাই এবং এলাকার এস এম সোহরাব হোসাইন ভাই। তাদের আর্থিক সহযোগিতা ও সার্বিক উদ্যোগে দ্বীপের শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা হয়।আজ দ্বীপের শিশুদের মাঝে বাকি থাকা বইগুলো বিতরণ করা হয়। বই হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: সোহরাব হোসেন, ফয়েজ আলী, ইয়াছিন, রাকিব আহমেদ, রিস্তাদুল, হানজালা, নুরউল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আরও অনেকে।আয়োজকরা বলেন, একটি শিশুর হাতে বই তুলে দেওয়া মানেই তার ভবিষ্যতের পথে আলো জ্বালানো। আমরা চাই কালাবগীর কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়।এলাকাবাসী এ মানবিক উদ্যোগের জন্য শামীম হোসাইন ও এস এম সোহরাব হোসাইনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সৌদি প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় কালাবগী ফকীর কোনা দ্বীপের শিশুদের মাঝে বই বিতরণ
0:00 0:00
1.0x