মুন্সীগঞ্জে পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় সিভিল সার্জন, মুন্সীগঞ্জ ডা. সাজেদা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ এবং পরিবার ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, সহায়ক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা বলেন, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

মতামত