মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারীর
সারাদেশে দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডোমারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সারাদেশে দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ডোমার বাজার কেন্দ্রীয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ডোমার উপজেলা আমীর। পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি।
সমাবেশে উপজেলা নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, "সরকার ক্ষমতায় বসেই আকাশচুম্বী তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। তেলের দাম বাড়ার সরাসরি ধাক্কা এসে পড়েছে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। সকাল থেকে চাল, ডাল, শাকসবজিসহ সব পণ্যের দাম লাফিয়ে বেড়েছে। গণপরিবহন ও পণ্য পরিবহন ভাড়া এক লাফে ৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় খেটে খাওয়া ও মধ্যবিত্ত মানুষ চরম বিপাকে পড়েছেন।"
তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার কৃষকবান্ধব সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে কৃষক সমাজকে ধোঁকা দিয়েছে। সার সংকট ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে জমিতে সেচ দিতে গিয়ে কৃষকরা দিশেহারা। জ্বালানি খাতের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা বন্ধ না করে জনগণের ঘাড়ে খরচের বোঝা চাপিয়ে অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশ শেষে ডোমার বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত