চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে আমিরাবাদ ইউনিয়নের বিশিষ্টজনদের সাথে এক জরুরি মতবিনিময় সভা করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ইউনিয়নের চুরি, ডাকাতি ও মাদক কারবার নির্মূলসহ সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি কার্যকর প্রতিরোধ কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য নেজাম উদ্দিন। এছাড়া এলাকার স্থানীয় গণমাধ্যমকর্মী মোঃ মুক্তার হোসেন, মিনহাজ উদ্দিন, সাইফুল ইসলাম, আবুল কালাম, খলিলুর রহমান, মোঃ মারুফ, ফাহাদ চৌধুরী, খোকন সুশীল, আতাউর রহমান মাসুদ, মোহাম্মদ মিজান, নুর মিনহাজ ও খলিমুল্লাহসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন এবং অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত