জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

শেরপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবকের এক বছর কারাদণ্ড

শেরপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবকের এক বছর কারাদণ্ড
শেরপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবকের এক বছর কারাদণ্ড

শেরপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের সময় মো. মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শেরপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. মোখলেছুর রহমান উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।

অভিযান সূত্রে জানা যায়, গাঁজা সেবনরত অবস্থায় মোখলেছুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২১ অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার সদস্যরা সহযোগিতা করেন।

শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শেরপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবকের এক বছর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
শেরপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ডশেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের সময় মো. মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) শেরপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. মোখলেছুর রহমান উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।অভিযান সূত্রে জানা যায়, গাঁজা সেবনরত অবস্থায় মোখলেছুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২১ অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার সদস্যরা সহযোগিতা করেন।শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শেরপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবকের এক বছর কারাদণ্ড
0:00 0:00
1.0x