রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বড় মির্জাপুর পূর্বপাড়া গ্রামস্থ আসামী মোঃ আরিফুল ইসলাম এর নিজ দখলীয় বসত বাড়ীর দক্ষিণ দূয়ারী দুই চালা টিনের ছাউনি ও টিনের বেড়াযুক্ত দুই কক্ষ বিশিষ্ট বসত ঘরের পূর্ব পার্শ্বের আসামীর শয়ন ঘরের ভিতর মেঝেতে দন্ডায়মান আসামীর দেহ তল্লাশি করে আসামীর পরিহিত ফুল প্যান্টের সামনের বাম পার্শ্বের পকেটে রক্ষিত একটি স্টার নামীয় খালি সিগারেটের প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য যার বানিজ্যিক নাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দকৃত।
আলামত ঃ একটি স্টার নামীয় খালি সিগারেটের প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো অবস্থায় মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য যার বানিজ্যিক নাম ইয়াবা ট্যাবলেট ৫২(বায়ান্ন) পিস, আলামতের ওজন ৫.২(পাঁচ দশমিক দুই) গ্রাম। আলামতের অবৈধ বাজার মূল্য আনুমানিক ১৫,৬০০/- (পনেরো হাজার ছয়শত) টাকা। (আলামত ঘটনাস্থলে ডিজিটাল নিক্তিদ্বারা ওজনকৃত)
আসামীর নাম ও ঠিকানা ঃ মোঃ আরিফুল ইসলাম (৩৬), পিতা- মোঃ মতিন মিয়া, মাতা- মৃত আনজেরা বেগম, সাং- বড় মির্জাপুর পূর্বপাড়া, ইউনিয়ন- ১৪ নং দূর্গাপুর, ওয়ার্ড নং- ০৬, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর। (গ্রেফতার)

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত