জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

হাতিমারা চৌরাস্তা এলাকা থেকে গাঁজাসহ সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

মুন্সীগঞ্জের জোড়ার দেউলে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের জোড়ার দেউলে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের জোড়ার দেউলে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার


মুন্সীগঞ্জের জোড়ার দেউল এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সোহেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন জোড়ার দেউল এলাকার হাতিমারা চৌরাস্তা সংলগ্ন উজ্জ্বলের পুড়ির দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সোহেল সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার দক্ষিণ তেঘড়ি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে অভিযান চালিয়ে সোহেলকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এসব অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সীগঞ্জের জোড়ার দেউলে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের জোড়ার দেউল এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সোহেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন জোড়ার দেউল এলাকার হাতিমারা চৌরাস্তা সংলগ্ন উজ্জ্বলের পুড়ির দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার সোহেল সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার দক্ষিণ তেঘড়ি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে অভিযান চালিয়ে সোহেলকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এসব অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জের জোড়ার দেউলে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
0:00 0:00
1.0x