জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

বেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

মুন্সীগঞ্জ ডিবির অভিযানে লৌহজং থেকে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ডিবির অভিযানে লৌহজং থেকে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে লৌহজং থেকে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার


মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে লৌহজং থানাধীন বেজগাঁও এলাকায় জনৈক তানজিল বাবুর্চির বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— শরীয়তপুরের পালং থানার তুলাতলা এলাকার আবু বক্করের ছেলে নিরব হোসেন (১৯), বর্তমানে লৌহজংয়ের বেজগাঁও হাজী বাড়িতে ভাড়াটিয়া; লৌহজংয়ের মালিরঅংক বাজার এলাকার শাহজালালের ছেলে শিহাব (২৪) এবং বেজগাঁও এলাকার মৃত শফিজ উদ্দিন বেপারীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সীগঞ্জ ডিবির অভিযানে লৌহজং থেকে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে লৌহজং থানাধীন বেজগাঁও এলাকায় জনৈক তানজিল বাবুর্চির বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— শরীয়তপুরের পালং থানার তুলাতলা এলাকার আবু বক্করের ছেলে নিরব হোসেন (১৯), বর্তমানে লৌহজংয়ের বেজগাঁও হাজী বাড়িতে ভাড়াটিয়া; লৌহজংয়ের মালিরঅংক বাজার এলাকার শাহজালালের ছেলে শিহাব (২৪) এবং বেজগাঁও এলাকার মৃত শফিজ উদ্দিন বেপারীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫)। পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জ ডিবির অভিযানে লৌহজং থেকে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
0:00 0:00
1.0x