জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

রংপুরে অবৈধ বিড়ি তৈরির লেভেল জব্দ, ভ্যাট কমিশনারেটের অভিযান

রংপুরে অবৈধ বিড়ি তৈরির লেভেল জব্দ, ভ্যাট কমিশনারেটের অভিযান

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে বিপুল পরিমাণ নকল বিড়ির লেভেল ও ফিল্টার জব্দ করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট ডিভিশন রংপুর ও লালমনিরহাটের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। লালমনিরহাট জেলার হরিণছড়া, খুনিয়াগাছ এলাকার একটি বাসায় তল্লাশি চালিয়ে ১ বস্তা বিড়ির প্যাকেটের লেভেল এবং আধা বস্তা বিড়ির ফিল্টারের লেভেল জব্দ করা হয়।

ভ্যাট কমিশনারেট সূত্র জানায়, জব্দকৃত লেভেলগুলো নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি উৎপাদন ও বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ধরনের নকল লেভেল ব্যবহার করে বিড়ি উৎপাদন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর জানিয়েছে, জব্দকৃত সামগ্রীর বিষয়ে যাচাই-বাছাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই অবৈধ বিড়ি উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তে কার্যক্রম চলছে।

কমিশনারেটের এক কর্মকর্তা জানান, অবৈধ তামাকজাত পণ্যের কারণে একদিকে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রাজস্ব সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


রংপুরে অবৈধ বিড়ি তৈরির লেভেল জব্দ, ভ্যাট কমিশনারেটের অভিযান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে বিপুল পরিমাণ নকল বিড়ির লেভেল ও ফিল্টার জব্দ করা হয়েছে।গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট ডিভিশন রংপুর ও লালমনিরহাটের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। লালমনিরহাট জেলার হরিণছড়া, খুনিয়াগাছ এলাকার একটি বাসায় তল্লাশি চালিয়ে ১ বস্তা বিড়ির প্যাকেটের লেভেল এবং আধা বস্তা বিড়ির ফিল্টারের লেভেল জব্দ করা হয়।ভ্যাট কমিশনারেট সূত্র জানায়, জব্দকৃত লেভেলগুলো নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি উৎপাদন ও বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ধরনের নকল লেভেল ব্যবহার করে বিড়ি উৎপাদন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর জানিয়েছে, জব্দকৃত সামগ্রীর বিষয়ে যাচাই-বাছাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই অবৈধ বিড়ি উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তে কার্যক্রম চলছে।কমিশনারেটের এক কর্মকর্তা জানান, অবৈধ তামাকজাত পণ্যের কারণে একদিকে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রাজস্ব সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রংপুরে অবৈধ বিড়ি তৈরির লেভেল জব্দ, ভ্যাট কমিশনারেটের অভিযান
0:00 0:00
1.0x