মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. আশিক বেপারী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজারের ছাগলের হাটের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে লৌহজং থানার এসআই (নিঃ) অভিজিৎ পোদ্দারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন আশিক বেপারীকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আশিক বেপারী লৌহজং উপজেলার সুন্দীসার মুন্সীবাড়ি এলাকার মৃত রহম আলীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত