জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

দাকোপে নামাজে ২-৩ মিনিট বিলম্বের জেরে ইমামকে গালিগালাজের অভিযোগ, জামায়াত নেতাকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম

দাকোপে নামাজে ২-৩ মিনিট বিলম্বের জেরে ইমামকে গালিগালাজের অভিযোগ,  জামায়াত নেতাকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম

খুলনার দাকোপ উপজেলার কাচারিপাড়া জামে মসজিদে জোহরের নামাজ শুরু হতে 

২-৩ মিনিট বিলম্ব হওয়াকে কেন্দ্র করে ইমামকে অকথ্য ভাষায় গালিগালাজের 

অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা মজনু ফকিরের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়,  জোহরের নামাজের আগে মসজিদের অভ্যন্তরীণ 

কাজ নিয়ে আলোচনার জন্য একজন কন্টাক্টর মসজিদে আসেন। এসময় মসজিদ 

কমিটির সদস্যদের সঙ্গে তার আলোচনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে 

আনুমানিক ২-৩ মিনিট দেরিতে জামাত শুরু হয়। অভিযোগ রয়েছে, বিলম্বের 

কারণ জানতে চেয়ে মজনু ফকির ইমামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন 

এবং অশালীন ভাষা ব্যবহার করেন।

এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। 

তারা মসজিদের পবিত্রতা রক্ষা এবং ইমাম, মুসল্লি ও কমিটির মধ্যে পারস্পরিক 

সম্মান ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

এদিকে ঘটনার প্রতিবাদে এলাকার যুব সমাজ জামায়াত নেতা মজনু ফকিরকে 

২৪ ঘণ্টার মধ্যে ইমামের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দাকোপে নামাজে ২-৩ মিনিট বিলম্বের জেরে ইমামকে গালিগালাজের অভিযোগ, জামায়াত নেতাকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
খুলনার দাকোপ উপজেলার কাচারিপাড়া জামে মসজিদে জোহরের নামাজ শুরু হতে ২-৩ মিনিট বিলম্ব হওয়াকে কেন্দ্র করে ইমামকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা মজনু ফকিরের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা যায়,  জোহরের নামাজের আগে মসজিদের অভ্যন্তরীণ কাজ নিয়ে আলোচনার জন্য একজন কন্টাক্টর মসজিদে আসেন। এসময় মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে তার আলোচনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে আনুমানিক ২-৩ মিনিট দেরিতে জামাত শুরু হয়। অভিযোগ রয়েছে, বিলম্বের কারণ জানতে চেয়ে মজনু ফকির ইমামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন।এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা মসজিদের পবিত্রতা রক্ষা এবং ইমাম, মুসল্লি ও কমিটির মধ্যে পারস্পরিক সম্মান ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।এদিকে ঘটনার প্রতিবাদে এলাকার যুব সমাজ জামায়াত নেতা মজনু ফকিরকে ২৪ ঘণ্টার মধ্যে ইমামের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দাকোপে নামাজে ২-৩ মিনিট বিলম্বের জেরে ইমামকে গালিগালাজের অভিযোগ, জামায়াত নেতাকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম
0:00 0:00
1.0x