যশোরের শার্শায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার অগ্রভূলাট দক্ষিণপাড়া এলাকার মৃত রহিম বক্সের ছেলে আনিসুর রহমান (৫১)।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে শার্শা ইউনিয়নের নাভারন বাজার-গোড়পাড়া সড়কের নারায়ণপুর শ্মশানের মূল ফটকের সামনে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আনিসুর রহমানকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক শেখ হাদীউজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত