জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার
শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার

শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. আবু তালেব (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাগআঁচড়া বাজারে সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তার আবু তালেব বাগআঁচড়া সাতভাইর পাড়ার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ মন্ডল এবং মায়ের নাম মোছা. আনোয়ারা খাতুন।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।

শার্শা থানার এসআই (নিরস্ত্র) আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর আবু তালেবকে শনিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, “নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানিয়েছে, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তারযশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. আবু তালেব (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাগআঁচড়া বাজারে সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।গ্রেপ্তার আবু তালেব বাগআঁচড়া সাতভাইর পাড়ার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ মন্ডল এবং মায়ের নাম মোছা. আনোয়ারা খাতুন।পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।শার্শা থানার এসআই (নিরস্ত্র) আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারের পর আবু তালেবকে শনিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, “নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”পুলিশ জানিয়েছে, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার
0:00 0:00
1.0x