জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

পুলিশ জানায়, রুবেল দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল চুরি চক্রের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে।

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরি, তারাগঞ্জে চোর রুবেল আটক

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরি, তারাগঞ্জে চোর রুবেল আটক
মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেস ক্লাব একনিষ্ঠ পথ চলা

মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব 



জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরি, তারাগঞ্জে চোর রুবেল আটক



নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় অবশেষে চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মোঃ রুবেল হোসেন (২৮)। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব কুর্শা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২-৮-২৬ তারিখ দুপুর বেলা জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে রাখা একটি কালো হোন্ডা সিবি ১২৫ মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোঃ আবু সাঈদ জলঢাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে জলঢাকা ও তারাগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চুরি হওয়া মোটরসাইকেলটি তারাগঞ্জ এলাকায় রয়েছে। পরবর্তীতে তারাগঞ্জের স্থানীয় জনতা রুবেলকে হাতেনাতে আটক করে তারাগঞ্জ থানায় সোপর্দ করে। তারাগঞ্জ থানা জলঢাকা থানার সাথে যোগাযোগ করলে জলঢাকা থানা আসামি শনাক্ত করে।

পুলিশ জানায়, রুবেল দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল চুরি চক্রের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে।

পরে তাকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গতকাল শনিবার তাকে নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জলঢাকা থানায় মামলা নং ৩১/২০২৬ রুজু করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরি, তারাগঞ্জে চোর রুবেল আটক

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরি, তারাগঞ্জে চোর রুবেল আটকনীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় অবশেষে চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মোঃ রুবেল হোসেন (২৮)। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব কুর্শা গ্রামের বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২-৮-২৬ তারিখ দুপুর বেলা জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে রাখা একটি কালো হোন্ডা সিবি ১২৫ মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোঃ আবু সাঈদ জলঢাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে জলঢাকা ও তারাগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চুরি হওয়া মোটরসাইকেলটি তারাগঞ্জ এলাকায় রয়েছে। পরবর্তীতে তারাগঞ্জের স্থানীয় জনতা রুবেলকে হাতেনাতে আটক করে তারাগঞ্জ থানায় সোপর্দ করে। তারাগঞ্জ থানা জলঢাকা থানার সাথে যোগাযোগ করলে জলঢাকা থানা আসামি শনাক্ত করে।পুলিশ জানায়, রুবেল দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল চুরি চক্রের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে। পরে তাকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গতকাল শনিবার তাকে নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জলঢাকা থানায় মামলা নং ৩১/২০২৬ রুজু করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরি, তারাগঞ্জে চোর রুবেল আটক
0:00 0:00
1.0x