কথা দিচ্ছি, বিএনপির দুর্দিনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে ইনশাআল্লাহ
বিএনপির দুর্দিনে যারা দলের পাশে ছিলেন, নির্যাতিত হয়েছেন, সেই সকল ত্যাগী নেতাকর্মীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে বলে কথা দিয়েছেন বিএনপির এক শীর্ষ নেতা। তিনি বলেন, "আজকে কিছু পাননি, কিন্তু আগামীকাল পাবেন না, এর তো কোনো মানে নাই। হতাশ হবেন না।"
সম্প্রতি নতুন বাজারে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এই কথা বলেন।
"কেবল তো সাত মাস, আরও সাড়ে চার বছর রয়েছে। আপনারা চাকুরি পাবেন, আপনারা বৈধভাবে ডিলারশিপ পাবেন, বৈধভাবে কাজের সুযোগ পাবেন, বৈধভাবে ঠিকাদারি পাবেন। আইন নিয়মের মধ্যে থেকে দলের যারা নির্যাতিত নেতাকর্মী, পর্যায়ক্রমে সবারই মূল্যায়ন হবে ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, "বিশ বছর পর ক্ষমতায় আসছি। ছয় মাসে অনেকে হতাশ হয়ে যায় - ভাই আমি তো কিছুই পাইনি। এই কথাটা যদি সাড়ে চার বছরের মাথায় গিয়ে বলতেন, তাহলে কিছু পাননি। কিন্তু সাড়ে চার বছর আগে যদি বলেন কিছুই পাননি, পাবেন তো, হতাশ হচ্ছেন কেন? একটু ধৈর্য ধরতে হবে আপনাদের।"
তার এই বক্তব্যে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত