জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে বেনাপোলে বিএনপির তিন অঙ্গসংগঠনের বিক্ষোভ

আওয়ামী লীগের বিরুদ্ধে বেনাপোলে বিএনপির তিন অঙ্গসংগঠনের বিক্ষোভ

আওয়ামী লীগের বিরুদ্ধে বেনাপোলে বিএনপির তিন অঙ্গসংগঠনের বিক্ষোভ
আওয়ামী লীগের বিরুদ্ধে বেনাপোলে বিএনপির তিন অঙ্গসংগঠনের বিক্ষোভ

আওয়ামী লীগের বিরুদ্ধে বেনাপোলে বিএনপির তিন অঙ্গসংগঠনের বিক্ষোভ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখার এসব সংগঠনের যৌথ উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেনাপোলের বলফিল্ড ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় যায়। পরে মিছিলটি আবার বলফিল্ড ময়দানে ফিরে আসে। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব ওমর ফারুখসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।

বক্তব্যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো চেষ্টা হলে রাজপথে তার মোকাবিলা করা হবে।

সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতারাও বক্তব্য দেন। তারা নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আওয়ামী লীগের বিরুদ্ধে বেনাপোলে বিএনপির তিন অঙ্গসংগঠনের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আওয়ামী লীগের বিরুদ্ধে বেনাপোলে বিএনপির তিন অঙ্গসংগঠনের বিক্ষোভআওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখার এসব সংগঠনের যৌথ উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়।বেনাপোলের বলফিল্ড ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় যায়। পরে মিছিলটি আবার বলফিল্ড ময়দানে ফিরে আসে। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।মিছিলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।কর্মসূচিতে নেতৃত্ব দেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব ওমর ফারুখসহ স্থানীয় নেতারা।সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।বক্তব্যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো চেষ্টা হলে রাজপথে তার মোকাবিলা করা হবে।সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতারাও বক্তব্য দেন। তারা নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আওয়ামী লীগের বিরুদ্ধে বেনাপোলে বিএনপির তিন অঙ্গসংগঠনের বিক্ষোভ
0:00 0:00
1.0x