জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে লোহাগাড়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির, সম্পাদক এরশাদ

উৎসবমুখর পরিবেশে লোহাগাড়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির, সম্পাদক এরশাদ

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের মোট ২৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন। আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে এম. এম. আহমদ মনির সভাপতি এবং এরশাদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক খোকন সুশীল, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, অর্থ সম্পাদক মোজাহিদ হোসেন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক রাব্বি, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইউসুফ। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন মনির আহমদ আজাদ ও ডা. মুহাম্মদ কামাল উদ্দিন।

ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়োজীদ বিন আখন্দ এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও উপস্থিত সাংবাদিকদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।



0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


উৎসবমুখর পরিবেশে লোহাগাড়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির, সম্পাদক এরশাদ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের মোট ২৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন। আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে এম. এম. আহমদ মনির সভাপতি এবং এরশাদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক খোকন সুশীল, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, অর্থ সম্পাদক মোজাহিদ হোসেন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক রাব্বি, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইউসুফ। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন মনির আহমদ আজাদ ও ডা. মুহাম্মদ কামাল উদ্দিন।ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়োজীদ বিন আখন্দ এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও উপস্থিত সাংবাদিকদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
উৎসবমুখর পরিবেশে লোহাগাড়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির, সম্পাদক এরশাদ
0:00 0:00
1.0x