জনতার অনলাইন প্রেস ক্লাব

চার দিনের সরকারি সফর ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান

এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান

২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তাঁর এ সফরের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন। পাশাপাশি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন আয়োজন পর্যবেক্ষণ করবেন তিনি।

সফরের অংশ হিসেবে এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের। এসব বৈঠকে ক্রীড়া অঙ্গনের পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হতে পারে।

চার দিনের সরকারি সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানে তাঁর এ সফরে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমেও অংশগ্রহণের কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তাঁর এ সফরের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন। পাশাপাশি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন আয়োজন পর্যবেক্ষণ করবেন তিনি।সফরের অংশ হিসেবে এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের। এসব বৈঠকে ক্রীড়া অঙ্গনের পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হতে পারে।চার দিনের সরকারি সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানে তাঁর এ সফরে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমেও অংশগ্রহণের কথা রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান
0:00 0:00
1.0x