চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে খুলনার দাকোপ উপজেলার ১৬ মাস বয়সী এক শিশু। একটু বেঁচে থাকার জন্য এখন সকলের সাহায্য চাইছে পরিবারটি।
শিশুটির নাম রাফসান বিশ্বাস। বাবার নাম রহমান বিশ্বাস। বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার ৫ নং সুতারখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, সুতারখালী গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই রাফসান অসুস্থ। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়েছে তার একটি কিডনি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন। কিন্তু দিনমজুর বাবার পক্ষে সেই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।
বর্তমানে শিশুটির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন।
অসহায় বাবা রহমান বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেটাকে বাঁচান। আমার কাছে চিকিৎসার টাকা নেই। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষেরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার রাফসান নতুন জীবন ফিরে পাবে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
রাফসান বিশ্বাস
পিতা: রহমান বিশ্বাস
গ্রাম: সুতারখালী, ওয়ার্ড নং-৪, ৫নং সুতারখালী ইউনিয়ন
উপজেলা: দাকোপ, জেলা: খুলনা
যোগাযোগ: 01943-279263
সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনীত অনুরোধ, ১৬ মাসের এই শিশুটির চিকিৎসার জন্য আপনারা যে যার সাধ্যমতো সাহায্য করুন। আপনাদের সামান্য সহযোগিতাই পারে একটি নিষ্পাপ প্রাণ বাঁচাতে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত