জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সন্ত্রাসী হামলায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি ক্বারি উবায়দুর রহমান সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—এ খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সাবেক নায়েবে আমীর ও সিলেট অঞ্চল টিমের অন্যতম সদস্য অধ্যাপক আব্দুল হান্নান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

নেতৃবৃন্দ আহত ক্বারি উবায়দুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।

একই সঙ্গে এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সন্ত্রাসী হামলায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
সন্ত্রাসী হামলায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দবাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি ক্বারি উবায়দুর রহমান সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—এ খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সাবেক নায়েবে আমীর ও সিলেট অঞ্চল টিমের অন্যতম সদস্য অধ্যাপক আব্দুল হান্নান।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।নেতৃবৃন্দ আহত ক্বারি উবায়দুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।একই সঙ্গে এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সন্ত্রাসী হামলায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ
0:00 0:00
1.0x