জনতার অনলাইন প্রেস ক্লাব
ইসলাম ও জীবন

ইসলাম ও জীবন

ওয়াজ মাহফিলের নামে বিভক্তি ও বিশ্বনাথের মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ডা. মইনুল ইসলাম ময়নার ক্ষোভ

 ওয়াজ মাহফিলের নামে বিভক্তি ও বিশ্বনাথের মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ডা. মইনুল ইসলাম ময়নার ক্ষোভ

 ওয়াজ মাহফিলের নামে বিভক্তি ও বিশ্বনাথের মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ডা. মইনুল ইসলাম ময়নার ক্ষোভ

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের ওয়াজ মাহফিলের বর্তমান সংস্কৃতি, ধর্মীয় বিভক্তি এবং সিলেটের বিশ্বনাথের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ডা. মইনুল ইসলাম ময়না। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি স্থানীয় আলেমদের অবমূল্যায়ন, অর্থের বিনিময়ে ওয়াজ এবং সাধারণ মানুষকে বিভক্ত করার অপচেষ্টার কঠোর সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে ডা. মইনুল ইসলাম ময়না প্রশ্ন তুলে বলেন, “আমাদের সিলেটে কি ওয়াজ মাহফিলে ওয়াজ করার মতো যথেষ্ট বক্তা নেই? সিলেটের মানুষ তো সিলেটি ভাষায় মানুষকে সবচেয়ে ভালো বোঝাতে পারার কথা। কিন্তু তা না করে আমাদের হাজার কিলোমিটার দূর থেকে, এমনকি ভারত থেকে বক্তা আনতে হয়। অথচ তাঁদের বক্তব্য বহু মানুষ বুঝতেই পারেন না, সামনে বসে শুধু মাথা নাড়েন।” পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, আল্লাহ প্রত্যেক জনপদে তাঁদের নিজ ভাষাভাষী রাসুল পাঠিয়েছিলেন, যাতে মানুষ সহজেই দ্বীনের বাণী বুঝতে পারে। কিন্তু বর্তমান সমাজে সেই কুরআনিক নির্দেশনা মানা হচ্ছে না বলে তিনি আক্ষেপ করেন।

স্থানীয় ইমাম নির্বাচনের প্রচলিত প্রথা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ডা. ময়না বলেন, “আমরা নিজের গ্রাম থেকে ইমাম নির্বাচিত করতে পারি না। আমাদের গ্রামের যোগ্য আলেমদের শত কিলোমিটার দূরে গিয়ে ইমামতি করতে হয়, আবার শত কিলোমিটার দূরের মানুষ এসে আমাদের গ্রামে ইমামতি করেন। ইসলামি ইতিহাস অনুযায়ী, নিজের মহল্লা থেকেই ইমাম নির্ধারণ করা উচিত।”

ওয়াজের নামে উসকানি ও অর্থের লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যারা জ্ঞান দিতে আসেন, তাঁদের অনেকেই ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং সাধারণ মানুষকে উসকে দিয়ে মারামারি বাঁধান। কেবল নিজের কর্তৃত্ব বজায় রাখার স্বার্থেই তাঁরা এমনটি করছেন, অথচ আল্লাহ বিনয়ীদের পছন্দ করেন। তিনি আরও বলেন, “সাধারণ মানুষ ইসলামি জ্ঞান অর্জনের আশায় টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেন। কিন্তু পবিত্র কুরআনের সুরা ইয়াসিনের ২১ নম্বর আয়াত ও সুরা আনআমের ৯০ নম্বর আয়াত অনুযায়ী, দ্বীনের জ্ঞান দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়া আল্লাহর অপছন্দ। এই অর্থ ব্যয় করে আমরা প্রকৃত জ্ঞান অর্জনের বদলে বরং দলে দলে বিভক্ত হচ্ছি।”

মুসলিম উম্মাহর বর্তমান বিভক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সুরা আল-ইমরানের ১০৫ নম্বর আয়াত ও সুরা আনআমের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ দলে দলে বিভক্ত হতে কঠোরভাবে নিষেধ করেছেন। অথচ আলেম সমাজের একটি অংশই সাধারণ মানুষকে শিয়া-সুন্নি এবং বিভিন্ন ফেরকা ও উপদলে বিভক্ত করে ফেলেছেন। একজন আরেকজনের পেছনে নামাজ হবে না বলে ফতোয়া দিচ্ছেন। ফলে ধর্মপ্রাণ সাধারণ মানুষ আজ মহাবিপদে পড়েছেন—কাকে বিশ্বাস করবেন আর কার পেছনে নামাজ পড়বেন, তা নিয়ে তাঁরা দিশেহারা।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম এবং মুসলিমরা শান্তিপ্রিয় জাতি। দুনিয়ার সামান্য লোভ আর কর্তৃত্বের মোহে পড়ে একশ্রেণির মানুষ আজ এই শান্তিপ্রিয় জাতিকে অশান্ত করে তুলেছে।” সিলেটের বিশ্বনাথকে ইসলামপ্রিয় মানুষের জনপদ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বনাথের মতো জায়গায় একটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই শোভনীয় নয়। পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে সব ধরনের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করার প্রার্থনা জানান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ওয়াজ মাহফিলের নামে বিভক্তি ও বিশ্বনাথের মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ডা. মইনুল ইসলাম ময়নার ক্ষোভ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
 ওয়াজ মাহফিলের নামে বিভক্তি ও বিশ্বনাথের মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ডা. মইনুল ইসলাম ময়নার ক্ষোভবিশ্বনাথ প্রতিনিধি :সিলেটের ওয়াজ মাহফিলের বর্তমান সংস্কৃতি, ধর্মীয় বিভক্তি এবং সিলেটের বিশ্বনাথের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ডা. মইনুল ইসলাম ময়না। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি স্থানীয় আলেমদের অবমূল্যায়ন, অর্থের বিনিময়ে ওয়াজ এবং সাধারণ মানুষকে বিভক্ত করার অপচেষ্টার কঠোর সমালোচনা করেন।ফেসবুক পোস্টে ডা. মইনুল ইসলাম ময়না প্রশ্ন তুলে বলেন, “আমাদের সিলেটে কি ওয়াজ মাহফিলে ওয়াজ করার মতো যথেষ্ট বক্তা নেই? সিলেটের মানুষ তো সিলেটি ভাষায় মানুষকে সবচেয়ে ভালো বোঝাতে পারার কথা। কিন্তু তা না করে আমাদের হাজার কিলোমিটার দূর থেকে, এমনকি ভারত থেকে বক্তা আনতে হয়। অথচ তাঁদের বক্তব্য বহু মানুষ বুঝতেই পারেন না, সামনে বসে শুধু মাথা নাড়েন।” পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, আল্লাহ প্রত্যেক জনপদে তাঁদের নিজ ভাষাভাষী রাসুল পাঠিয়েছিলেন, যাতে মানুষ সহজেই দ্বীনের বাণী বুঝতে পারে। কিন্তু বর্তমান সমাজে সেই কুরআনিক নির্দেশনা মানা হচ্ছে না বলে তিনি আক্ষেপ করেন।স্থানীয় ইমাম নির্বাচনের প্রচলিত প্রথা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ডা. ময়না বলেন, “আমরা নিজের গ্রাম থেকে ইমাম নির্বাচিত করতে পারি না। আমাদের গ্রামের যোগ্য আলেমদের শত কিলোমিটার দূরে গিয়ে ইমামতি করতে হয়, আবার শত কিলোমিটার দূরের মানুষ এসে আমাদের গ্রামে ইমামতি করেন। ইসলামি ইতিহাস অনুযায়ী, নিজের মহল্লা থেকেই ইমাম নির্ধারণ করা উচিত।”ওয়াজের নামে উসকানি ও অর্থের লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যারা জ্ঞান দিতে আসেন, তাঁদের অনেকেই ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং সাধারণ মানুষকে উসকে দিয়ে মারামারি বাঁধান। কেবল নিজের কর্তৃত্ব বজায় রাখার স্বার্থেই তাঁরা এমনটি করছেন, অথচ আল্লাহ বিনয়ীদের পছন্দ করেন। তিনি আরও বলেন, “সাধারণ মানুষ ইসলামি জ্ঞান অর্জনের আশায় টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেন। কিন্তু পবিত্র কুরআনের সুরা ইয়াসিনের ২১ নম্বর আয়াত ও সুরা আনআমের ৯০ নম্বর আয়াত অনুযায়ী, দ্বীনের জ্ঞান দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়া আল্লাহর অপছন্দ। এই অর্থ ব্যয় করে আমরা প্রকৃত জ্ঞান অর্জনের বদলে বরং দলে দলে বিভক্ত হচ্ছি।”মুসলিম উম্মাহর বর্তমান বিভক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সুরা আল-ইমরানের ১০৫ নম্বর আয়াত ও সুরা আনআমের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ দলে দলে বিভক্ত হতে কঠোরভাবে নিষেধ করেছেন। অথচ আলেম সমাজের একটি অংশই সাধারণ মানুষকে শিয়া-সুন্নি এবং বিভিন্ন ফেরকা ও উপদলে বিভক্ত করে ফেলেছেন। একজন আরেকজনের পেছনে নামাজ হবে না বলে ফতোয়া দিচ্ছেন। ফলে ধর্মপ্রাণ সাধারণ মানুষ আজ মহাবিপদে পড়েছেন—কাকে বিশ্বাস করবেন আর কার পেছনে নামাজ পড়বেন, তা নিয়ে তাঁরা দিশেহারা।স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম এবং মুসলিমরা শান্তিপ্রিয় জাতি। দুনিয়ার সামান্য লোভ আর কর্তৃত্বের মোহে পড়ে একশ্রেণির মানুষ আজ এই শান্তিপ্রিয় জাতিকে অশান্ত করে তুলেছে।” সিলেটের বিশ্বনাথকে ইসলামপ্রিয় মানুষের জনপদ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বনাথের মতো জায়গায় একটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই শোভনীয় নয়। পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে সব ধরনের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করার প্রার্থনা জানান

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ওয়াজ মাহফিলের নামে বিভক্তি ও বিশ্বনাথের মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ডা. মইনুল ইসলাম ময়নার ক্ষোভ
0:00 0:00
1.0x